হেমতাবাদ: ৩ দিনের পুলিশি হেফাজত শেষে রায়গঞ্জ আদালতে পেশ তৃণমূল নেতার
৩দিনের পুলিশি হেফাজত শেষে ফের রায়গঞ্জ আদালতে পেশ করা হল ধৃত হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মজিবুর রহমান দুলাল কে। শুক্রবার তাকে আদালতে পেশ করে পুলিশ। উল্লেখ্য সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৮লক্ষ ৫০হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সোমবার শিলিগুড়ি ইস্কন রোড থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল কে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। ২০২৩সালের সেপ্টেম্বর মাসে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।