উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়ির রথযাত্রা উৎসবে এবার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ভিড়ের সুযোগে জগন্নাথ বাড়ি ও মহাদেব বাড়ি মন্দির প্রাঙ্গণে একাধিক মহিলার গলা থেকে মোট ৭-৮টি স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় উৎসবমুখর পরিবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাধাকিশোরপুর থানার পুলিশ সন্দেহভাজন দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে এমন ঘটনা আগে ঘটেনি বলে দাবি স্থানীয়দের। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
Udaipur, Gomati | Jul 16, 2026