রাইপুরে বান্দনা পরবে মুখ্যমন্ত্রীর উপস্থিতি কে কেন্দ্র করে জোর তৎপরতা।
সাধন মন্ডল বাঁকুড়া:---আগামী ১২ ই নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের রাইপুর বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ মাঠে বাঁদনা পরব উপলক্ষে উপস্থিত হবেন তারই প্রস্তুতি চলছে কলেজ মাঠ প্রাঙ্গণ জুড়ে। এবং হেলিপ্যাড নির্মাণ চলছে তার পাশের মাঠে আজ চূড়ান্ত পর্যায়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো কলেজ মাঠ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের কেবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু, রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা। বাঁকুড়া জেলা শাসক অনীশ দাশগুপ্ত, বাঁকুড়া জেলা পুলিশ সুপার পিভিজি সতীশ,প্রশাসনের সমস্ত বিভাগের আধিকারিক বৃন্দ ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগের আধিকারিক বৃন্দ। রায়পুর বাঁদনা পরব কমিটির সভাপতি পরিমল মাহাতো বলেন প্রস্তুতি তুঙ্গে আমরা কুড়মি সম্প্রদায়ের যে সংস্কৃতি তা তুলে ধরব মুখ্যমন্ত্রীর সামনে ।এদিন আমাদের পিঠে তাকে খাওয়ানো হবে এছাড়া তিনি গরু খুটান উৎসবে অংশ নেবেন।