আগামীকাল, ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে
**‘শারদ শ্রেষ্ঠ’** অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে হাইলাকান্দির ১৮টি দুর্গাপূজা কমিটিকে বিভিন্ন ক্যাটাগরিতে নিজ নিজ শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে ট্রফি প্রদান করে সম্মানিত করা হবে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
**মহাবীর ইন্টারন্যাশনাল, হাইলাকান্দি শাখার** উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আপনারাও সাদর আমন্ত্রিত।
আসুন, সবাই মিলে এই বর্ণাঢ্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করি।