মানবাজার ২: বড় মামড়ো গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পিলারে ধাক্কা বাইক আরোহীর
নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পিলারে ধাক্কা বাইক আরোহীর।দুর্ঘটনায় গুরুতর আহত ওই বাইক আরোহী।বুধবার আনুমানিক রাত্রি আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্গত আঁকরো বড়কদম অঞ্চলের বড় মামড়ো গ্রামের সামনে রাজ্য সড়কের পাশে।পরবর্তীকালে আহত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ওই ব্যক্তির নাম অশোক মান্ডি। বাড়ি ঝাড়খণ্ডের হুটুপাথর এলাকায়।