বিহার সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার ২২ স্মার্ট ফোন।এয়ারপোর্ট থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ২২ টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ।গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব।পাশপাশি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান মোবাইলের প্রকৃত মালিকরা।