গোপন সংবাদের ভিত্তিতে গোসাইগাঁওয়ে পুলিশের অভিযান, ৫টি গরুসহ দুই গাড়িচালক গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে তালাশি অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করে গোসাইগাঁও পুলিশ। তল্লাশির সময় গাড়ি দুটিতে থাকা ৫টি গরু উদ্ধার করা হয়। গরু পরিবহনের বৈধ কাগজপত্র না থাকা এবং নিয়মবহির্ভূতভাবে পাচারের চেষ্টা করার অভিযোগে দুই গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তৎপরতায় পাচারের চেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে। আইন নিজের গতিতেই চলবে—অবৈধ পাচারের বিরুদ্ধে কোনো আপস নয়। গোসাইগাঁও পুলিশের এই অভিযানে প্রশংসা জানিয়েছেন অনেকে।