চোপড়া: চোপড়ায় ফের তৃণমূল নেতার গ্রেফতারি!
এবার পুলিশের জালে চোপড়া পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ একরামুল হক
চোপড়ায় ফের তৃণমূল নেতার গ্রেফতারি! এবার পুলিশের জালে চোপড়া পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ একরামুল হক। সোমবার গভীর রাতে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালী এলাকায় নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে তোলা হয় ইসলামপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে খবর, মারধর এবং লুটপাটের অভিযোগ রয়েছে ধৃত নেতার বিরুদ্ধে। তবে গ্রেফতারির পরেও থামেনি রাজনৈতিক চাপানউতোর। আদালতে যাওয়ার পথে পুলিশের গাড়িতে বসেই নিজের সাফাই দেন একরামুল হক। তাঁর দা