রায়গঞ্জ: জলট্যাঙ্কির স্ল্যাব ভেঙে প্রাণ গেল গৃহবধূর! চাঞ্চল্য রায়গঞ্জের অর্থগ্রামে
জলট্যাঙ্কির স্ল্যাব ভেঙে নিচে পড়ে এক গৃহবধূর মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের মহারাজা এলাকার অর্থগ্রামে। মৃতার নাম প্রণতী মহাজন (৪০)। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী নারায়ণ হরিজন বাড়ি ফিরে স্ত্রীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়।