রঘুনাথপুর ২: মহালয়ার পূর্ণ তিথিতে জেলার সেরা মৌতড় মা বড় কালীর মন্দিরে প্রচুর ভিন রাজ্যের ভক্ত সমাগম
আজ মহালয়া।দেবীপক্ষের সূচনা। হিন্দু ধর্মে এই দিনটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই শনিবার আজ ছুটির দিনে এই দিনটিকে কাজে লাগিয়ে পুরুলিয়া জেলার প্রথম তথা রাজ্যের অন্যতম জাগ্রত মৌতড়ের মা বড়কালীর মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল। তাই এই দিন পাশের রাজ্য ঝাড়খণ্ড বিহার থেকেও প্রচুর ভক্ত সমাগম হয়েছিল মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে।