**দুর্গাপূজায় বাঙালির পাতে ফতোয়া নাকি সংস্কৃতি* !
*বাগেশ্বর বাবার ‘নিরামিষ’ নিদান বনাম শমীক ভট্টাচার্যের ‘পাঁঠার মাংস’ মন্তব্য*
দুর্গাপূজার ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি। ঠিক তার আগেই বাঙালির চিরকালীন খাদ্যসংস্কৃতি এবং উৎসবের আবহ নিয়ে তৈরি হলো এক তুমুল রাজনৈতিক এবং ধর্মীয় বিতর্ক। মধ্যপ্রদেশের স্বঘোষিত ধর্মগুরু, বাগেশ্বর ধাম সরকারের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী যিনি ভক্তমহলে ‘বাগেশ্বর বাবা’ নামেই বহুল পরিচিত,
দুর্গাপূজায় আমিষ খাওয়ার তীব্র বিরোধিতা করে বিতর্ক উসকে দিয়েছেন। তবে সবচেয়ে বড় চমক এসেছে রাজনৈতিক মহল থেকে। উত্তর ভারতের এই ‘হিন্দি বলয়ের’ ধর্মীয় ফতোয়াকে সরাসরি নাকচ করে দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
হাওড়ার লিলুয়ায় এক ধর্মীয় অনুষ্ঠানে এসে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা সাফ জানান, দুর্গাপূজার দিনগুলোতে মণ্ডপের আশেপাশে আমিষ বা মাছ-মাংস খাওয়া থেকে বিরত থাকা উচিত। তিনি কেবল আবেদনই জানাননি, বরং যাঁরা পূজার সময়ে আমিষ খান, তাঁদের তীব্র ভাষায় আক্রমণ করে ‘পাখণ্ডী’ বা ‘পাষণ্ড’ অর্থাৎ অর্থাৎ(ভণ্ড) বলে আখ্যা দেন।
বাগেশ্বর বাবার এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে যখন শোরগোল, তখন আসরে নামেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সাংবাদিকদের মুখোমুখি হয়েই শমীকের সপাট জবাব-- বাঙালি অষ্টমীর দিন লুচি আর নবমীর দিন কচি পাঁঠার মাংস খাবেই এমন চমৎকার কথায় বঙ্গবাসীর মনে এক ইতিবাচক দিক নির্দেশ হয়েছে।
এছাড়াও তিনি বলেন, “বাগেশ্বর বাবা অন্য 'দুনিয়া' থেকে এসেছেন। বাংলার মানুষ কী খাবে আর কী খাবে না, তা নির্ধারণ করার কোনো অধিকার বাগেশ্বর বাবার নেই। বাঙালিরা মাছ ও মাংস খাবেই।
পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, স্বয়ং স্বামী বিবেকানন্দ বাঙালিদের মাছ-মাংস খাওয়ার পক্ষে কথা বলে গেছেন। বিবেকানন্দের ওপরে কেউ হতে পারেন না। এমনকি, বাংলার প্রাচীন ঐতিহ্য অনুযায়ী মা কালী ও মা দুর্গাকে বহু জায়গায় আমিষ ভোগ ও পাঁঠা বলি দেওয়ার যে প্রথা রয়েছে, সেই ধর্মীয় যুক্তিও তুলে ধরেন তিনি।
কার্যত বলাই যায়, ধর্মীয় ফতোয়া বনাম সংস্কৃতির এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো বাঙালির নিজস্ব উৎসবের মেজাজেরই। শমীক ভট্টাচার্যের এই অনমনীয় জবাব প্রমাণ করে দিল—পূজার মণ্ডপে ধুনো আর ঢাকের আওয়াজ যেমন থাকবে, তেমনই উৎসবের চারটে দিন কলকাতার রাস্তায় চপ-কাটলেট আর রেস্তোরাঁয় মটন কষার সুবাস ছড়াতে কোনো বাধা নেই। বাঙালি তাঁর নিজের নিয়মেই পূজা করবে, নিজের নিয়মেই পাত পেড়ে খাবে
#দুর্গাপূজা #দুর্গাপূজা২০২৬ #বাঙালিরখাদ্যসংস্কৃতি #বাঙালিরঐতিহ্য #বাগেশ্বরবাবা #ধীরেন্দ্রকৃষ্ণশাস্ত্রী #শমীকভট্টাচার্য #বাংলারসংস্কৃতি #ধর্মওসংস্কৃতি #পাঁঠারমাংস #মাছমাংস #দুর্গাপূজা_বিতর্ক #বাংলাররাজনীতি #বিজেপি #পশ্চিমবঙ্গ #স্বামীবিবেকানন্দ #মাদুর্গা #মাকালী #পুজোরআড্ডা #GraminBanglaNews