রঘুনাথপুর ২: ধানাড়া গ্রামে ঘুমন্ত অবস্থায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি,বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা,প্রাণে বাঁচল সকলেই
অত্যধিক বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার গভীর রাতে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধানাড়া গ্রামে একটি মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল।তবে বাড়ি ভেঙে পড়ছে তা আগে থেকে জানতে পেরে যাওয়ার ফলে বাড়ির সকলেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারটি।বুধবার সকাল ১১টা নাগাদ ঘটনাস্থলে দাঁড়িয়ে ঐ বাড়ির মালিক ও তার বয়স্ক মা প্রতিক্রিয়া দিলেন।