হেমতাবাদ: নির্বাচনের ফলাফলের পর এলাকা ঠিক রাখতে হেমতাবাদে সর্বদলীয় বৈঠক প্রশাসনের
নির্বাচনের ফলাফল প্রকাশের পর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক বৈঠক করাহয় হেমতাবাদ বিডিও অফিসে। রবিবার সকালে এই বৈঠক করাহয়। যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দের পাশাপাশি হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমতাবাদ থানার আই সি সুজিত লামা সহ অন্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনে ফলাফলের পর এলাকায় কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেই আবেদন রাজনৈতিক দলের প্রতিনিধি দের জানান প্রশাসনিক আধিকারিক রা।