চোপড়া: বাড়ি থেকে মন্দির, সরকারি অফিস—এক রাতেই চোরের একাধিক হানা চোপড়ায়
এক রাতেই একাধিক জায়গায় চুরি! বাড়ি, মন্দির থেকে রেজিস্ট্রার অফিস—চোপড়ায় আতঙ্ক এক রাতেই একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল চোপড়ায়। বাড়ি, মন্দির থেকে শুরু করে রেজিস্ট্রার অফিস—কোনও জায়গাই বাদ গেল না বলে অভিযোগ। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে সদর চোপড়ার বিভিন্ন এলাকায় পরপর চুরির ঘটনা ঘটে। সুরভী পল্লী এলাকার বাসিন্দা বিজয় ভট্টাচার্য জানান, প্রায় চার দিন আগে সপরিবারে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। পরে স্থানীয়দের ফোনে জানতে পারেন, তাঁর বাড়ির