হেমতাবাদ: হেমতাবাদে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত
হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি নেতা ভরত মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সহ সভাপতি মজিবুর রহমান, তৃণমূল কংগ্রেসের নেতা শম্ভু রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রা। উল্লেখ্য, বুধবার এই নেতাকে সামনে রেখেই হেমতাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছিল বিজেপি।