সাঁকরাইল: তিন কপাটি পোল এলাকায় নারীশক্তি সম্মেলনে সন্দেশ খালির এক মহিলা অত্যাচারের কাহিনী বলতে গিয়ে কেঁদে ফেললেন
সন্দেশখালির অত্যাচারের কাহিনী বলতে গিয়ে কেঁদে ফেললেন সেখানকার এক নির্যাতিতা। বৃহস্পতিবার নারী শক্তি সম্মান সম্মেলন হয় সাঁকরাইলে। বিজেপি হাওড়া জেলা সদর মহিলা মোর্চার উদ্যোগে এদিন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দেশখালী থেকে আগত বহু নির্যাতিতা মহিলা। সন্দেশখালীতে মহিলাদের ওপরে যে নির্যাতন ও এলাকায় সন্ত্রাস কায়েম করে রেখে সেখানকার মানুষকে ভিত সন্ত্রস্ত করে রেখে, কোণঠাসা করে রাখার অভিযোগ রাজ্যের শাসকদল আশ্রিত শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে।