হেমতাবাদ: হেমতাবাদ সীমান্তে বারছে পাচার, ধৃত বাংলাদেশী নাগরিক
ফের ৯৩ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ বাংলাদেশি নাগরিক। আটক হেমতাবাদে। রবিবার সকালে হেমতাবাদে ব্লকের ভারত বংলাদেশ সীমান্ত এলাকা ভানইল থেকে আটক হয় ওই ব্যক্তি। এদিন দুপুরে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তর উপস্থিতিতে বাজেয়াপ্ত হয় কাফ সিরাপ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আক্রম হুশেন। (২৫)। বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার পীরগঞ্জ থানা এলাকার বাসিন্দা সে। ধৃত কি উদ্দেশ্যে ভারতে এসেছিল। এই কারবার কি করে করা হচ্ছিল তা জানার চেষ্টা করছে বিএসএফ।