গুয়াহাটিতে আন্তর্জাতিক শিল্পের মিলনমেলা।
শ্রীমন্ত শঙ্করদেব কালক্ষেত্রের ললিত কলা ভবনের এ সি আর্ট গ্যালারিতে ৪ থেকে ৭ সেপ্টেম্বর চলছে আন্তর্জাতিক শিল্পপ্রদর্শনী। ভারত, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৯০ জন শিল্পীর ১৮০টি শিল্পকর্ম ও ৭টি মূর্তি নিয়ে আয়োজিত এই চার দিনব্যাপী প্রদর্শনীতে ফুটে উঠেছে বৈচিত্র্যময় শিল্পভাবনা ও বহু-সাংস্কৃতিক সৃষ্টির অনন্য সমাহার।