কাশীপুর: ৭০ লক্ষ টাকার টু-হুইলার লোন প্রতারণা, আদ্রায় গ্রেপ্তার অভিষেক ব্যানার্জী
আদ্রায় ৭০ লক্ষ টাকার টু-হুইলার লোন প্রতারণা, তদন্তে আদ্রা থানা।পুরুলিয়া জেলায় ৭০ লক্ষ টাকারও বেশি টাকার টু-হুইলার লোন প্রতারণা চক্রের হদিস পেল পুলিশ। এই ঘটনায় আদ্রা থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। গত ৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে HDFC ব্যাংক লিমিটেড, কলকাতার ক্রেডিট ইন্টেলিজেন্স অ্যান্ড কন্ট্রোল বিভাগের এরিয়া ম্যানেজার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই মামলাটি শুরু হয়।