দেগঙ্গা: খসড়া তালিকার ৯০২ জন ভোটারের মধ্যে ৬০০ জনকে বিচারাধীন তালিকায় রাখার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেগঙ্গায়
খসড়া ভোটার তালিকায় স্থান পাওয়া ৯০২ জন ভোটারের মধ্যে ৬০০ জনকে আন্ডার এডজুডিকেশনের তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের রানিহাটি গ্রামে। ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে ম্যাপিং এর পরে কলসুর গ্রাম পঞ্চায়েতের রানিহাটি গ্রামের ২৫৫ নম্বর পার্টের ৯১৬