রঘুনাথপুর ২: পত্রিকা প্রকাশ, স্বাস্থ্য পরীক্ষা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চেলিয়ামাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন
পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের অন্তর্গত চেলিয়ামার সগড়কা রোডে শনিবার ও রবিবার দুদিন ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উদযাপন করা হল। চেলিয়ামা সবুজ গ্রাম শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এবং মানভূম নৃতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের ব্যবস্হাপনায় দুদিন ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।রবিবার মৌরীফুল পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।