রঘুনাথপুর ২: পুরুলিয়া জেলাজুড়ে পালিত হল ভাদু উৎসব,ভাদুগাণেও পরিবর্তন, জাগরণের পর চলছে ভাদুর বিসর্জন
ভাদু একটি কৃষি উৎসব।ভাদ্র মাসে ধান চারা সবুজ ও সতেজ হয়।বর্ষা বা ভরা ভাদ্রে এই উৎসব অনুষ্ঠিত হয় বলে এর নাম ভাদু উৎসব।আর এর গান হল ভাদুগাণ।পুরুলিয়ার মেয়েদের কাছে তাই ভাদু উৎসব খুবই জনপ্রিয়।তবে প্রযুক্তির দুনিয়ায় এবার পুরনো যে সকল ভাদুগাণ তাকে বাদ দিয়ে তৈরি হয়েছে নতুন নতুন আধুনিক ভাদুগাণ।বৃহস্পতিবার সারারাত ধরে ভাদুগাণের মধ্য দিয়ে ভাদুর জাগরণ অনুষ্ঠিত হওয়ার পর আজ শুক্রবার ভাদ্র সংক্রান্তির দিন বিভিন্ন জলাধারে ভাদুর মূর্তিকে বিসর্জন দেওয়া হয় ।