ভোটের মুখে আগরতলার বটতলা টিআরটিসি কমপ্লেক্সে গ্যাস এজেন্সির সামনে থেকে উদ্ধার ৩টি পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড তাজা কার্তুজ। ঘটনায় বহিঃরাজ্যের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পশ্চিম থানায় রেখে চলছে জোর জিজ্ঞাসাবাদ। ভোটের আগে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় শহরজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Amarpur, Gomati | Nov 4, 2026