হেমতাবাদ: হেমতাবাদের বিষ্ণুপুর এলাকায় মারপিটের ঘটনায় চৈনগর থেকে অভিযুক্ত গ্রেপ্তার
হেমতাবাদের বিষ্ণুপুর গ্রামে মারপিটের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম সুনীল দাস। বাড়ি বিষ্ণুপুর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদের চৈনগর থেকে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করে দুপুর ১২ টায় রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ।