মাতাবাড়ি মণ্ডল কার্যালয়ে মণ্ডলের সকল স্তরের নেতৃত্বকে নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। উপস্থিত নেতৃত্ব তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলকে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়। বৈঠকে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও জনসংযোগ বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
Udaipur, Gomati | Jul 14, 2026