রঘুনাথপুর ২: প্রয়াত হলেন মঙ্গলদা মৌতড় অঞ্চলের বিজেপির জনপ্রিয় নেতা সুবোধ বাউরি,এলাকায় শোকের ছায়া
প্রয়াত হলেন পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের BJPর বলিষ্ঠ কার্যকর্তা সুবোধ বাউরি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬বছর।বুধবার হঠাৎ শারীরিক অসুস্থ বোধ করলে তাকে স্হানীয় চেলিয়ামার বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তার সেখানে মৃত্যু হয়।এরপরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দলের নেতা কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। মৃতদেহ তার মন্ডপডাঙ্গা গ্রামের বাসভবনে নিয়ে আসা হয়।সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।