পাড়া: কাঁকী মাহালী পাড়া তে আগামীকাল পুরুলিয়ার মানবাজারে আদিবাসী মহাসমাবেশে যোগদান করার বিষয়ে প্রস্তুতি বৈঠক
Para, Purulia | Nov 1, 2026 পাড়া ব্লকের দেউলী গ্রাম পঞ্চায়েতের কাঁকি মাহালী পাড়া তে রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। আগামীকাল পুরুলিয়ার মানবাজার পাথরকাটা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক আদিবাসী মহাসমাবেশ সেই সমাবেশের যোগ দিতে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী মাহালী সমাজের পক্ষ থেকে কাঁকি মাহালী পাড়াতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামীকাল কিভাবে যাওয়া হবে তার বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের মাঝি বাবা জলধর মাহালি, বাদল মাহালী,