ইটাহার: ইটাহারের কমলাই গ্রামে গরুর খাওয়ার দিতে গিয়ে বাড়ির বাইরের বারান্দায় মায়ের ঝুলন্ত দেহ দেখল ছেলে, চাঞ্চল্য এলাকায়
গরুর খাওয়ার দিতে গিয়ে বাড়ির বাইরের বারান্দ্রায় মায়ের ঝুলন্ত দেহ দেখল ছেল। এই ঘটনায় বৃহস্পতিবার ব্যপক শোরগোল পড়ে গেল ইটাহারের কমলাই এলাকায়। মৃতের নাম শ্রীমতি দাস(৪৯)। এদিন দুপুরে মৃত বধূর স্বামী ও ছেলেরা গিয়েছিলেন কাজে। বিকেলে বাড়ির ছোট ছেলে মাঠ থেকে ফিরে বাড়ির পিছনে গরুকে খাওয়াতে গিয়ে বারান্দায় মায়ের ঝুলন্ত দেহ দেখতে পান। ইটাহার থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়।