হেমতাবাদ: হেমতাবাদেস সমসপুর হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে পুলিশের সচেতনতা শিবির
রায়গঞ্জ পুলিশ জেলার হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন হেমতাবাদ ব্লকের সমাসপুর হাই স্কুলে পুলিশের উদ্যোগে বাল্য বিবাহ, মানব পাচার, নেশা, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহার রুখতে সচেতনতার পাঠ দেন হেমতাবাদ থানার পুলিশ।