🌿 আমার আজকের পুষ্টি টিপস,,,,,,
ফ্রিজে খাবার রাখলেই কি খাবার নিরাপদ থাকে?
অনেকেই বাজার থেকে শাকসবজি, ফল ও অন্যান্য খাবার কিনে ফ্রিজে রেখে দেন। কিন্তু সব খাবার ফ্রিজে রাখলেই দীর্ঘদিন ভালো থাকবে, এমন নয়!
🥬 খাবার সংরক্ষণের ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখুন—
✅ শাকসবজি ও ফল পরিষ্কার করে শুকিয়ে উপযুক্তভাবে সংরক্ষণ করুন।
✅ কাঁচা মাছ ও মাংস আলাদা, ঢাকনাযুক্ত পাত্রে রাখুন।
✅ রান্না করা খাবার কাঁচা খাবার থেকে আলাদা রাখুন।
✅ ফ্রিজের তাপমাত্রা ৪°C বা তার নিচে রাখুন।
✅ রান্না করা খাবার সাধারণত ২ ঘণ্টার মধ্যে ফ্রিজে রাখুন।
💚 একটি গুরুত্বপূর্ণ কথা: খাবারের পুষ্টিগুণের পাশাপাশি তার নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। ভুলভাবে সংরক্ষিত খাবার থেকে খাদ্যে বিষক্রিয়া হতে পারে।
আপনার পরিবারের সুস্থতার শুরু হোক নিরাপদ রান্নাঘর থেকে।
👩⚕️ পুষ্টিবিদ চন্দ্রিমা দে
U & URS NUTRITIONIST
#FoodSafety #HealthyKitchen #পুষ্টিবিদেরপরামর্শ
Kolkata, Kolkata | Nov 28, 2026