সমকাজে সমবেতন দেওয়া, মিড ডে মিল রাঁধুনিদের দশ মাসের পরিবর্তে বারো মাসের ভাতা দেওয়া-সহ ১০ দফা দাবীতে বিডিও অফিসে স্মারকলিপি দিল সিআইটিইউ। সোমবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের সুকান্তমোড় থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায় সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। পড়ে বিডিও বিদ্যুৎবরণ বিশ্বাসের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।