মেছেদায় ভয়াবহ পথ দুর্ঘটনা! প্রাইভেট কারের ধাক্কায় সাইকেল আরোহী মহিলার মৃত্যু, হোটেলে ঢুকে গেল গাড়ি! আহত ৫ #Mechada #Kolaghat #RoadAccident #harrsnews
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার মেছেদায় রবিবার সকালে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যু হলো নিরুপমা কোলে নামে এক মহিলার। তিনি চিমুটিয়া গ্রামের বাসিন্দা, সাইকেলে করে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজে যাচ্ছিলেন।
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের হোটেলে ঢুকে যায়। আহত ৫ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক, তমলুক মেডিক্যালে স্থানান্তর। স্থানীয়দের অভিযোগ, গাড়ির যাত্রীরা মদ্যপ ছিলেন, গাড়ি থেকে মদের বোতল উদ্ধার। গাড়িটি হাওড়ার লিলুয়া থেকে দীঘা যাচ্ছিল। ঘটনার তদন্তে কোলাঘাট থানার পুলিশ।
Kaliaganj, Uttar Dinajpur | Nov 29, 2026