হেমতাবাদ: হেমতাবাদের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার কর্নজোড়া থেকে
১৪ বছরের নাবালিকাকে বাড়িতে ঢুকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম তাজেল মহম্মদ (৫২)। বাড়ি হেমতাবাদের মালোন এলাকায়। গত ২৯ এ মে হেমতাবাদ থানায় জমা পরা অভিযোগ এর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিকে৷ অভিযোগের পর থেকেই ফেরার ছিল সে। রবিবার বিকালে রায়গঞ্জের কর্নজোড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। সোমবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ।