রায়গঞ্জে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে জেলা কংগ্রেসের বিক্ষোভ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার রায়গঞ্জে বিক্ষোভ করল জেলা কংগ্রেস। কর্ণজোড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে এই কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ সহ নেতৃত্ব। মিছিল এগোলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। গুহ বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, তাই অবিলম্বে পদত্যাগ করতে হবে।