বাঘমুণ্ডী: দাঁতাল হাতির তাণ্ডবে অল্পের জন্য রক্ষা পেলেন স্কুল কেয়ারটেকার, ভেঙে গুঁড়িয়ে দিল ঘর ও ফসল; আতঙ্কে মাঠার দুয়ারসিনি এলাকা
দাঁতাল হাতির তাণ্ডবে অল্পের জন্য রক্ষা পেলেন স্কুল কেয়ারটেকার, ভেঙে গুঁড়িয়ে দিল ঘর ও ফসল; আতঙ্কে পুরুলিয়ার দুয়ারসিনি মোড় বুনো হাতির হানায় ফের তটস্থ জঙ্গলমহল। রবিবার পুরুলিয়ার মাঠা রেঞ্জের অন্তর্গত দুয়ারসিনি মোড় এলাকার আনন্দমার্গ স্কুল চত্বরে একটি বিশালাকার দাঁতাল হাতি ব্যাপক তাণ্ডব চালায়। হাতির হানায় অল্পের জন্য রক্ষা পেলেও স্কুল এবং তার আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আচমকায় আনন্দমার্গ স্কুল চত্বরে