বড় খবর: নানুরে ফের উদ্ধার ড্রাম ভর্তি তাজা বো/মা! চাঞ্চল্য এলাকায় 💣🚨
ফের বো/মাতঙ্কে কেঁপে উঠল বীরভূমের নানুর। বুধবার দুপুরে নানুর থানার থুপসাড়া অঞ্চলের পালুন্দি গ্রামে পুকুরপাড়ের ঝোপে মাটির গর্ত থেকে উদ্ধার হল ড্রাম ভর্তি তাজা বো/মা। পুলিশের প্রাথমিক অনুমান, ড্রামে অন্তত ২০টি তাজা বো/মা মজুত রয়েছে।
খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। চলতি মাসেই বাসাপাড়া এলাকার মড্ডা ও তাকোড়া থেকে উদ্ধার হয়েছিল ৩০টি বো/মা। সেই রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনায় তীব্র আ/তঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। কে বা কারা কী উদ্দেশ্যে এই বো/মা মজুত করেছিল, খতিয়ে দেখছে পুলিশ।
বিস্তারিত আসছে... সঙ্গে থাকুন।
#BirbhumNews #Nanoor #BombRecovered #BengalNews #BreakingNews #PoliceUpdate