রায়গঞ্জ: বিয়ের বছর খানেকের মধ্যে ভুলকিতে স্বামীর আত্মঘাতী, স্ত্রী-শ্বশুরের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ
বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই স্বামীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল করণদিঘি থানার দোমোহনা গ্রাম পঞ্চায়েতের ভুলকি এলাকায়। মৃত যুবক ফায়াদ আলী (২৫)। পরিবারের অভিযোগ, স্ত্রী ও শ্বশুরের মানসিক চাপে অবসাদগ্রস্ত হয়েই তিনি আত্মঘাতী হয়েছেন। শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ফায়াদ। শনিবার সকালে দরজা না খোলায় জানলা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠায়।