হুড়া: জঙ্গলে মহুল কুড়োতে গিয়ে ছিনতাই হল সোনার হার,চাঞ্চল্যকর অভিযোগ হুড়া থানায়
Hura, Purulia | Mar 27, 2026 জঙ্গলে মহুল কুড়োতে গিয়ে ছিনতাই হল সোনার হার! চাঞ্চল্যকর অভিযোগ হুড়া থানায়। হুড়া থানার কুদলুং গ্রামের গৃহবধূ মৌসুমী মাহাতর অভিযোগ, শুক্রবার সকাল ৮টা নাগাদ তিনি পার্শ্ববর্তী জঙ্গলে মহুল কুড়োতে গিয়েছিলেন। সেই সময় দুই মহিলা তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নেয়, বলে অভিযোগ। অভিযুক্ত দুই মহিলার বাড়ি হুড়া থানার অন্তর্গত মহুলবেড়া গ্রামে বলে জানা যায়। অভিযোগের ভিত্তিতে সুনীতা মাহাত ও শোভা মাহাত নামে দুই মহিলার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।