চোপড়া: রঙ-তুলির আঁচড়ে সমাজ বদলের বার্তা, চোপড়া থানার অভিনব উদ্যোগ
সুস্থ সমাজ গড়ার লক্ষ্যেই রঙ-তুলিতে সচেতনতার বার্তা। শুধু ছবি আঁকা নয়, প্রতিটি আঁচড়ের মধ্য দিয়ে সমাজের গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকে তুলে ধরার উদ্যোগ চোপড়া থানার। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে চোপড়া থানার উদ্যোগে আয়োজন করা হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার বিষয়গুলিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্লাস্টিকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ, নেশামুক্ত সমাজ এবং সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা—এই চারটি বিষয়কে সামনে রেখে ক্যানভাসে