বান্দোয়ান: পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত পুজো করার জন্য বান্দোয়ানের ৩ পুজো কমিটিকে পুরস্কৃত করল প্রশাসন
স্বাস্থ্যবিধি মেনে পুজো পরিচালনা এবং মণ্ডপে জনসচেতনতামূলক প্রচারের স্বীকৃতিস্বরূপ বান্দোয়ানের তিনটি দুর্গাপুজো কমিটিকে ‘স্বাস্থ্যবান্ধব শারদ সম্মান’-এ সম্মানিত করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ বান্দোয়ান সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) দপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী পুজো কমিটিগুলোর হাতে প্রশংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছে বান্দোয়ান থানা সার্বজনীন দুর্গোৎসব কমিটি।