কাঁকসা: বিরুডিহার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের পিছনে কন্টেনারের ধাক্কায় গুরুতর আহত কন্টেইনারের চালক
নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারলো একটি কন্টেনার।দুর্ঘটনায় গুরুতর আহত হয় কন্টেনারের চালক।গাড়িতে চালক একাই ছিল বলে জানা গিয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।জানা গিয়েছে,একটি ডাম্পার ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমান যাওয়ার সময় কাঁকসার বিরুডিহায় একটি হোটেলের ধারে গাড়ি দাঁড় করার সময় পিছন দিক থেকে একটি কন্টেনার সজোরে ডাম্পারের পিছনে ধাক্কা মারে।