হেমতাবাদ: হেমতাবাদের বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী সত্যজিৎ বর্মন মহাশয়ের নেতৃত্বে বিষ্ণুপুর অঞ্চলের খাল বিষ্ণুপুর ও ভোগ্রাম বুথে বিরাট সাফল্য। বিজেপি, সিপিআই(এম) ও কংগ্রেসের প্রায় ২০০ পরিবার সহ বহু কর্মী ও সমর্থক আজ তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগদান করলেন।এই যোগদান প্রমাণ করে, উন্নয়ন ও মানুষের আস্থার প্রতীক একমাত্র তৃণমূল কংগ্রেস। প্রার্থী ছাড়াও তৃণমূল কংগ্রেসের জেলা নেতা মোজাফফর হোসেন, হেমতাবাদ ব্লক সহ সভাপতি মজিবুর রহমান সহ অন্যরা।