Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Lucknow
Uttarakhand
Sambalpur
Crimenews
Karnataka
newsudaipur2019
কাঁঠালতলীতে সমীর দাস হ ত্যা কাণ্ডে উ ত্তে জ না, অভিযুক্তের বাড়িতে ভা ঙ চু র...
Udaipur, Gomati
| Jun 23, 2026
MORE NEWS
কুনাল ঘোষকে বিধানসভায় চোর চোর বলে স্লোগান দিলো অন্যান্য বিধায়করা...
Udaipur, Gomati | Jun 24, 2026
রাজনীতির ব্যস্ততার মাঝেও কৃষ্ণভক্তির সুরে মন জয় করলেন মন্ত্রী সুধাংশু দাস...
Udaipur, Gomati | Jun 24, 2026
আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের চিকিৎসকরা প্রাইভেট চেম্বার করতে পারবেন না জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী...
Udaipur, Gomati | Jun 24, 2026
বঞ্চনার শিকার ত্রিপুরার আইসিটি কম্পিউটার শিক্ষকরা! থার্ড পার্টি এজেন্সির বিরুদ্ধে শোষণ ও অনিয়মের গুরুতর অভিযোগ তুলে ডেপুটেশন।
Udaipur, Gomati | Jun 23, 2026
সমীর দাস হত্যাকাণ্ডে উত্তাল কাঠালতলী, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা নিজস্ব প্রতিনিধি: সমীর দাস হত্যাকাণ্ডের জেরে মঙ্গলবার আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতার একাংশ অভিযুক্ত স্বপন সূত্রধরের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। একপর্যায়ে বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। নিহত সমীর দাসের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে খবর, উত্তেজিত জনতাকে শান্ত করার পাশাপাশি এলাকায় যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে। এদিকে, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত স্বপন সূত্রধর এখনও পলাতক বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিনের বিরোধের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে পুরো ঘটনার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। সমীর দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বর্তমানে গোটা কাঠালতলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।
Udaipur, Gomati | Jun 23, 2026