সাঁকরাইল: ১৬ নম্বর জাতীয় সড়ক রানীহাটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ল চারচাকা গাড়ি
সদ্য ড্রাইভিং লাইসেন্স পেয়ে জাতীয় সড়কে প্র্যাকটিশ করতে উঠে ঘটলো বিপত্তি। ১৬ নম্বর জাতীয় সড়কে রানিহাটি বাজারের কাছে মাহিন্দ্রা XUV 300 চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে তুলে দেন। শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট নাগাদ ঘটনা । প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে কলকাতা বাউন্ডে ঘটনাটি ঘটে চালকের আসনে একজন মহিলা ছিলেন পাশে ছিলেন এক ব্যক্তি হঠাৎ স্থানীয়রা লক্ষ্য করেন সোজা গাড়িটি ডিভাইডারে উঠে যায় সকলে গিয়ে তাদের উদ্ধার করেন।