পাড়া: সাঁওতালডি বটতলা সার্বজনীন কালী পূজার মা কালীর প্রতিমা বিসর্জন করা হলো
Para, Purulia | Nov 9, 2026 পুরুলিয়ার সাঁওতালডি থানার বটতলা সার্বজনীন কালী পূজার মা কালীর প্রতিমা বিসর্জন করা হলো। প্রতি বছরের মতো এবারও বিশাল জাঁকজমক ভাবে কালী পূজার আয়োজন করা হয়েছিল। এই পুজো বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে। সোমবার দুপুর তিনটে নাগাদ ঢাকের বাজনার মধ্য দিয়ে সাঁওতালডি দত্ত বাঁধ জলাশয়ে কালী প্রতিমা বিসর্জন করা হয়। স্থানীয় এলাকার বহু মানুষ এই বিসর্জন দেখতে ভিড় করেন।