বলরামপুর: পরিচ্ছন্ন গ্রাম ও সুস্থ সমাজের লক্ষ্যে বড় উরমা পঞ্চায়েতের পদযাত্রা,উপস্থিত প্রধান ও অন্যান্যরা
বড় উরমা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হলো ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ কর্মসূচি। এই উপলক্ষে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। গত ১৭ই সেপ্টেম্বর শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত।পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু হয়ে পদযাত্রাটি সাগমা গ্রাম এলাকা পরিক্রমা করে।পঞ্চায়েত প্রধান গীতা মাহাতো সহ অন্যান্যরা এতে অংশগ্রহণ করে । মিছিল থেকে খোলা জায়গায় মলমূত্র রোধ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়।