ইটাহার: উত্তর দিনাজপুর জেলা ইতিহাস সংকলন সমিতির উদ্যোগে ইটাহার হাই স্কুলে আয়োজিত হল বিশেষ আলোচনা সভা, উপস্থিত IC
সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসা গামারি সহ একাধিক নদীর ইতিহাস নিয়ে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হল ইটাহারে। শুক্রবার উত্তর দিনাজপুর জেলা ইতিহাস সংকলন সমিতির উদ্যোগে ইটাহার হাই স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে এই কর্মসূচির আয়োজন করেন ভারতীয় ইতিহাস সংকলন সমিতির উত্তর দিনাজপুর শাখার সভাপতি ড. বৃন্দাবন ঘোষ। এদিন প্রজেক্টারে ভিডিওর মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ইটাহারের হারিয়ে যেতে বসা গামারি নদীর নানান দিক নিয়ে আলোচনা করেন ইতিহাস গবেষক বৃন্দাবন বাবু।