হেমতাবাদ: হেমতাবাদে মিড্ডেমিল কর্মীদের মিছিল ও ডেপুটেশন অনুষ্ঠিত
পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের হেমতাবাদ ব্লক কমিটির উদ্যোগে ১১ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হলো বিডিওকে। বুধবার দুপুরে হেমতাবাদ সদর এলাকায় একটি মিছিল করার পাশাপাশি হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তকে প্রদান করে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের হেমতাবাদ ব্লক কমিটি। এই দিনের এই কর্মসূচিতে মিড ডে মিল কর্মী ইউনিয়নের আহ্বায়ক হান্নান আলী চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।