নিতুড়িয়া: নিতুড়িয়ার সালতোড় বাজার ষোলআনা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে চলছে ডান্ডিয়া নৃত্যের প্রস্তুতি
আগত দুর্গোৎসবে পুরুলিয়ার নিতুড়িয়ার সালতোড় বাজার ষোলোআনা সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে চলছে ডাণ্ডিয়া নাইট এর প্রস্তুতি। আগামী 17 ই অক্টোবর মহাসপ্তমীর সন্ধ্যায় এই অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে অঙ্কিতা ডান্স একাডেমি। অনুষ্ঠানে শুধুমাত্র মহিলারা অংশ গ্রহন করতে পারবেন। এই জাতীয় অনুষ্ঠান রঘুনাথপুর মহকুমায় এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে বলে উদ্যোক্তারা জানালেন। ।