পাড়া: কালীপুজো উপলক্ষে সাঁওতালডি থানায় সমন্বয় বৈঠক, উপস্থিত ৩৬টি পুজো কমিটির প্রতিনিধিরা
Para, Purulia | Nov 3, 2026 আসন্ন কালীপুজোকে কেন্দ্র করে উৎসবের দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি নির্দেশিকা মেনে পুজো পরিচালনার লক্ষ্যে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হলো পুরুলিয়া জেলার সাঁওতালডি থানায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ সাঁওতালডি থানার উদ্যোগে এলাকার বিভিন্ন কালীপুজো কমিটিকে নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সাঁওতালডি থানার আইসি পার্থ কুমার ভুনিয়া, থানার মেজোবাবু অশোক মাহাতো-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বৈঠকে সাঁওতালডি থানা এলাকার প্রায় ৩৬